মনের কথাগুলো জমিয়ে রাখবেন না।
মন খুলে বলুন।

সার্টিফাইড লিসেনার অথবা সার্টিফাইড সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের সাথে সম্পূর্ণ প্রাইভেট সেশন। ঘরে বসেই, আপনার বেছে নেওয়া সময়ে। একটা সেশন নিলেই পার্থক্যটা বুঝবেন।

নাম-পরিচয় গোপন রাখতে চাইলে ছদ্মনামেই সেশন নিতে পারেন। সংখ্যা কম রাখি, যত্ন বেশি রাখি বলে।

🔒 সম্পূর্ণ গোপনীয় ✅ হাতে বাছাই করা প্রফেশনাল ⏱ আপনার বেছে নেওয়া সময়ে 🎧 ভিডিও ছাড়াই, আপনি না চাইলে 🤝 নিজস্ব কেয়ার কো-অর্ডিনেটর 💯 সেশন না হলে পুরো টাকা ফেরত

আমাদের সার্ভিস

দুটো সার্ভিস, দুটোই সার্টিফাইড মানুষের সাথে। কোনটা আপনার জন্য বুঝতে না পারলে বুকিং ফর্মে লিখে দিন, আমরা ঠিক করে দেব।

💬
মন হালকা করতে

সার্টিফাইড লিসেনার

মনখোলার নিজস্ব ট্রেনিং ও সার্টিফিকেশন পার করা লিসেনার আপনার কথা মন দিয়ে শুনবেন, কোনো বিচার ছাড়া। বন্ধুর মতো, কিন্তু প্রশিক্ষিত। এটা চিকিৎসা নয়, মন হালকা করার জায়গা।

  • টেক্সট চ্যাট (৪৫ মিনিট)৬০০ টাকা
  • ভয়েস কল (৩০ মিনিট)৮০০ টাকা
  • ভয়েস কল (৬০ মিনিট)১,৪০০ টাকা
লিসেনার সেশন বুক করুন

যেভাবে কাজ করে

পুরোটা এই ওয়েবসাইট থেকেই। কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।

সার্ভিস বেছে নিন

লিসেনার নাকি সাইকোলজিস্ট, ভয়েস নাকি টেক্সট, কত সময়ের সেশন - বেছে নিন।

দুটো সময় দিন

আপনার পছন্দের সময় আর একটা ব্যাকআপ সময় দিন। প্রথমটায় না পারলে ব্যাকআপ সময়ে যোগাযোগ করা হবে।

বিকাশে পেমেন্ট

ফর্মেই বিকাশ নম্বর পাবেন। পেমেন্ট করে TrxID দিন। সেশন না হলে পুরো টাকা ফেরত।

সেশন কনফার্ম

পেমেন্ট যাচাই করে আমরা সময় কনফার্ম করে জানাব। এরপর মন খুলে বলুন।

সেশন বুক করুন

৩টা ছোট ধাপ, ২ মিনিটের কাজ। আপনার দেওয়া কোনো তথ্য কারো সাথে শেয়ার করা হয় না।

ফি দেওয়ার সামর্থ্য সত্যিই নেই, আর মনের কথা বলার মতো কেউও নেই? এখানে আপনার অবস্থাটা জানান, আমরা দেখব কী করা যায়।

কোন সেশনটা নিতে চান?
একটা বেছে নিন। পরে বদলাতে চাইলে আমাদের জানালেই হবে।
সার্টিফাইড লিসেনার
সার্টিফাইড সাইকোলজিস্ট / সাইকিয়াট্রিস্ট

ডিফল্টে সব সেশন ভয়েস বা টেক্সটে, ভিডিও ছাড়া। আপনি নিজে চাইলে সেশনে ভিডিও অন করতে পারেন।

মনখোলা কেন?

🔒

সম্পূর্ণ গোপনীয়

ছদ্মনামেই সেশন নিতে পারেন। ডিফল্টে ভিডিও থাকে না, তাই মুখ কাউকে দেখাতে হয় না। ক্যামেরা অন করার সিদ্ধান্ত শুধু আপনার। সেশনের ভেতরের কথা মনখোলা টিমও দেখে না।

যাচাই করা মানুষ

প্রতিটি সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের সার্টিফিকেট, পরিচয় ও অভিজ্ঞতা ভিডিও ইন্টারভিউসহ যাচাই করা। লিসেনাররা মনখোলার নিজস্ব ট্রেনিং ও সার্টিফিকেশন পার করে আসেন।

🏠

ঘরে বসেই, নিজের সময়ে

চেম্বারে যাওয়ার ঝামেলা নেই, কারো চোখে পড়ার ভয় নেই। আপনি সময় দেবেন, আমরা সেই সময়ে ব্যবস্থা করব।

🤝

একজন মানুষ দায়িত্বে

বুকিং থেকে সেশন শেষ পর্যন্ত মনখোলার একজন কেয়ার কো-অর্ডিনেটর আপনার সাথে থাকেন। কোনো বট নয়, কোনো টিকিট নম্বর নয়।

সময়ের মূল্য দিই

সেশন ঠিক সময়ে শুরু হয়। দেরি হলে বা কোনো কারণে সেশন না হলে পুরো টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়াই।

💎

কম মানুষ, বেশি যত্ন

আমরা ইচ্ছে করেই অল্প কিছু ক্লায়েন্ট নিই, যেন প্রত্যেকের জন্য ঠিক মানুষটাকে বেছে দিতে পারি। সস্তা সার্ভিস আমাদের লক্ষ্য নয়, ভালো সার্ভিস।

মনখোলায় যুক্ত হোন

আপনি সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা কাউন্সেলর? অথবা মানুষের কথা মন দিয়ে শুনতে ভালোবাসেন? ক্লায়েন্ট খোঁজা, শিডিউল, পেমেন্ট আর ফলো-আপ সব মনখোলা সামলাবে। আপনি শুধু সেশন নেবেন। সম্মানী ও সময় নিয়ে ভিডিও কলে বিস্তারিত কথা হবে।

কোন ভূমিকায় যুক্ত হতে চান?
একটা বেছে নিন।

সাধারণ প্রশ্ন

লিসেনার সেশন আর কাউন্সেলিং সেশনের পার্থক্য কী?
লিসেনার সেশন হলো মন হালকা করার জায়গা। মনখোলার ট্রেনিং ও সার্টিফিকেশন পার করা একজন মানুষ আপনার কথা মন দিয়ে শুনবেন, বিচার ছাড়া। এটা চিকিৎসা নয়। আর সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সেশনে আপনি প্রফেশনাল গাইডেন্স পাবেন, দরকার হলে ধারাবাহিক থেরাপি প্ল্যানও। কোনটা আপনার জন্য বুঝতে না পারলে বুকিং ফর্মে লিখে দিন, আমরা মিলিয়ে দেব।
সেশনে ডিফল্টে ভিডিও থাকে না কেন?
এটা আমাদের নিজেদের সিদ্ধান্ত, কোনো সীমাবদ্ধতা নয়। এদেশে মনের কথা বলতে গিয়ে অনেকেই সবচেয়ে বেশি ভয় পান মুখ দেখা যাওয়া নিয়ে। ক্যামেরা বন্ধ থাকলে মানুষ অনেক সহজে খুলে বলতে পারেন। তাই ডিফল্টে সব সেশন হয় WhatsApp ভয়েস কলে অথবা টেক্সটে, আমরা কখনো ভিডিও চাইব না। তবে আপনি নিজে চাইলে ভিডিও অন করতে পারেন। সাইকিয়াট্রিস্ট ওষুধ লিখতে চাইলে সাধারণত একবার দেখে নিতে চান, সেক্ষেত্রে ভিডিও অন করবেন কিনা সেটাও আপনার সিদ্ধান্ত।
আমার পরিচয় কি গোপন থাকবে?
হ্যাঁ, পুরোপুরি। চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। সেশনের ভেতরের কথা মনখোলা টিম দেখে না, আর আপনার তথ্য কারো সাথে শেয়ার করা হয় না।
আগে টাকা দিতে হবে কেন?
প্রতিটা সেশনের জন্য একজন প্রফেশনালের সময় আগে থেকে ব্লক করে রাখা হয়। অগ্রিম পেমেন্ট না হলে সেই সময়টা নিশ্চিত করা যায় না। আপনার নিরাপত্তার জন্য আমরা লিখিতভাবে বলছি: কোনো কারণে সেশন না হলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।
পেমেন্ট কীভাবে করব?
বুকিং ফর্মে তথ্য জমা দেওয়ার পর আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিন। পেমেন্টের নম্বর আর বাকি নিয়ম সেখানেই জানিয়ে দেওয়া হবে। পেমেন্ট যাচাই করে আমরা সময় কনফার্ম করে জানাব।
প্রফেশনালরা কি আসলেই যাচাই করা?
হ্যাঁ। প্রত্যেকের একাডেমিক সার্টিফিকেট, পরিচয়পত্র এবং অভিজ্ঞতা আমরা যাচাই করি, সাথে ভিডিও ইন্টারভিউ নেওয়া হয়। যাচাই ছাড়া কেউ মনখোলায় সেশন নিতে পারেন না। গোপনীয়তার কারণে আমরা প্যানেলের কারো নাম প্রকাশ্যে দিই না।
সাইকোলজিস্ট দেখানো মানে কি আমি "পাগল"?
একদমই না। মন খারাপ, স্ট্রেস, সম্পর্কের টানাপোড়েন, ঘুমের সমস্যা এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার, আর এসব নিয়ে কথা বলাটা শক্তির লক্ষণ, দুর্বলতার না। শরীর খারাপ হলে যেমন ডাক্তার দেখাই, মনের যত্নও তেমনই।

মনখোলা সবচেয়ে সস্তা জায়গা নয়। কিন্তু একটা সেশন নিলেই পার্থক্যটা বুঝবেন।

সেশন বুক করুন

⚠️ জরুরি অবস্থায়

নিজেকে কষ্ট দেওয়ার চিন্তা আসছে বা খুব খারাপ লাগছে? এখনই কল করুন: কান পেতে রই - 09612-119911 (মানসিক সহায়তা হেল্পলাইন) অথবা জাতীয় জরুরি সেবা 999। মনখোলা জরুরি সেবা নয়।