টাকা নেই বলে চুপ করে থাকবেন না।

মনখোলার সেশনগুলো পেইড, কারণ যাঁরা সময় দিচ্ছেন তাঁদের সম্মানী দিতে হয়। কিন্তু কারো সত্যিই দেওয়ার সামর্থ্য নেই আর বলার মতো একটা মানুষও নেই, তাকে আমরা ফিরিয়ে দিতে চাই না। তাদের জন্য এই সীমিত বিনামূল্যের সাপোর্টটা।

এখানে আপনি কী পাবেন

যা পাবেন না, সেটাও পরিষ্কার বলি

এটা একটা বেসিক সাপোর্ট, পূর্ণাঙ্গ কাউন্সেলিং সেশন নয়। নিয়মিত থেরাপি, ওষুধ সংক্রান্ত পরামর্শ বা ধারাবাহিক ফলো-আপ এখানে দেওয়া হয় না। আপনার অবস্থা দেখে যদি মনে হয় আপনার আসলে পুরোদস্তুর কাউন্সেলিং দরকার, আমরা সেটা সরাসরি বলে দেব, লুকাবো না।

সবাইকে দেওয়া সম্ভব হয় না। আমাদের কাউন্সেলরের সময় সীমিত, তাই সপ্তাহে অল্প কয়েকজনকেই আমরা এভাবে সময় দিতে পারি। আবেদন দেখে আমরাই সিদ্ধান্ত নিই। তাই নিচে সত্যি কথাটাই লিখুন। যাঁর সামর্থ্য আছে তিনি ফ্রিতে নিলে যাঁর সত্যিই নেই তিনি বঞ্চিত হন।
আসল নাম দিতে না চাইলে ছদ্মনাম দিন, সমস্যা নেই।
পরামর্শটা এই নম্বরেই পাঠানো হবে, তাই সঠিক নম্বর দিন।
পরিবারের নয়, আপনার নিজের। কিছুই না এলে ০ লিখুন।
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর। আপনার পরিস্থিতিটা যত স্পষ্ট বুঝব, সিদ্ধান্ত নেওয়া তত সহজ হবে। অন্তত ৩-৪ লাইন লিখুন।
০ অক্ষর
যতটা পারেন খুলে লিখুন। কতদিন ধরে চলছে, কখন বেশি খারাপ লাগে, ঘুম-খাওয়ার কী অবস্থা। কাউন্সেলর এটাই পড়বেন।
০ অক্ষর

আপনার লেখা কেবল মনখোলার দায়িত্বপ্রাপ্ত মানুষ আর কাউন্সেলর দেখতে পান।

আপনার কথাটা আমাদের কাছে পৌঁছেছে

কাউন্সেলর দেখে সিদ্ধান্ত নেবেন। যদি আমরা সাহায্য করতে পারি, ৪৮ ঘণ্টার মধ্যে আপনার WhatsApp নম্বরে জানানো হবে। প্রতিটা আবেদন গ্রহণ করা সম্ভব হয় না, সেটা আগেই বলে রাখলাম।

এর মধ্যে যদি অবস্থা বেশি খারাপ লাগে, দেরি না করে কান পেতে রই: ০৯৬১২-১১৯৯১১ (বিকাল ৩টা থেকে রাত ৯টা) নম্বরে কল করুন।

হোমপেজে ফিরুন

জরুরি অবস্থা হলে এই ফর্মের জন্য অপেক্ষা করবেন না। নিজের ক্ষতি করার চিন্তা এলে বা জীবন ঝুঁকিতে মনে হলে এখনই কান পেতে রই ০৯৬১২-১১৯৯১১ (বিকাল ৩টা - রাত ৯টা) এ কল করুন, অথবা নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।

সামর্থ্য থাকলে সেশনটাই নিন

আপনি যদি ৬০০ টাকা দিতে পারেন, সেশনটাই নেওয়া ভালো। তাতে আপনি পুরো সময়টা পাবেন, নিজের বেছে নেওয়া সময়ে, একজন মানুষের অখণ্ড মনোযোগ পাবেন। আর আপনার দেওয়া টাকাটাই আমাদের বিনামূল্যের কেসগুলো চালিয়ে যেতে সাহায্য করে। সেশন বুক করতে এখানে দেখুন